চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ড. ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ | ৫:০৯ 113 ভিউ
চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে (২৫ মার্চ) রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ইতিবাচক সাড়া পাইনি।

এদিকে, ড. ইউনূসের চীন সফরকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় এবং বার্তা দিতে চায় যে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে কারখানা স্থাপনের দরজা উন্মুক্ত। অন্যদিকে, আগামী মাসে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদি-ইউনূস বৈঠকের জন্য আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক সম্মেলনে অংশ নিতে পারেন, তবে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক হবে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলেননি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত। আমরা

ভারতের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা প্রস্তুত আছি, এখন ভারতের জবাবের অপেক্ষা করছি। তিনি আরও বলেন, ঢাকা মনে করে, এই বৈঠক বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অচলাবস্থা কাটাতে সহায়ক হবে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো রাখার বিকল্প নেই। তবে তিনি স্বীকার করেন, কিছু প্রচারণার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে। ড. ইউনূস বলেন, কোনো অবনতি ঘটেনি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখন যেমন ভালো আছে, ভবিষ্যতেও তা ভালো থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক

থাকা ছাড়া আর কোনো পথ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস!