চীন-রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

চীন-রাশিয়ার জাহাজের দিকে ইঙ্গিত করে গ্রিনল্যান্ড চাইলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। ট্রাম্পের এমন দাবি কোপেনহেগেনের সঙ্গে নতুন করে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন, নিরাপত্তাজনিত কারণে সম্পদসমৃদ্ধ এই স্বায়ত্তশাসিত ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। এমনকি তা দখলে নিতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও তিনি নাকচ করেননি। রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। এতে ডেনমার্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে। সোমবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। খনিজ সম্পদের

জন্য নয়।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের উপকূলের দিকে তাকালেই দেখা যাবে, সব জায়গায় রাশিয়া ও চীনের জাহাজ। তাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি দরকার। এটি পেতেই হবে। জেফ ল্যান্ড্রি এই উদ্যোগে নেতৃত্ব দিতে আগ্রহী। নিয়োগের পরপরই ল্যান্ড্রি ঘোষণা দেন তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে কাজ করবেন। সোমবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড অন্য কারো নয়। এটি শুধু স্থানীয় বাসিন্দাদের। বিবৃতিতে তারা বলেন, ‘আপনি অন্য কোনো দেশ দখলে নিতে পারেন না। আমরা আমাদের যৌথ ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়