চীনের প্রেসিডেন্টের প্লেনকে ঘিরে রাখল রাশিয়ার যুদ্ধবিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

চীনের প্রেসিডেন্টের প্লেনকে ঘিরে রাখল রাশিয়ার যুদ্ধবিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
ব্রিকসের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাশিয়ার কাজানে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বন্ধু দেশের প্রেসিডেন্টের বিমান রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে ঘিরে ধরে রুশ যুদ্ধবিমান। আসলে জিনপিংয়ের বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় ওই যুদ্ধবিমানগুলো। চীনা প্রেসিডেন্টের বিমান থেকে সেই দৃশ্য ধারণ করা হয়। আর এই ভিডিওটি প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ। রাশিয়ার কাজানে ব্রিকসের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার শুরু হয়ে এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। ২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ৩০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। চলতি বছরের শুরু থেকেই ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে রাশিয়া। এ বছরই এই জোটের কলেবর বৃদ্ধি পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস