চা বিশ্বে সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করতে পারে : জাতিসংঘে চীনা দূত কেং শুয়াং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫
     ৫:৪৬ পূর্বাহ্ণ

চা বিশ্বে সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করতে পারে : জাতিসংঘে চীনা দূত কেং শুয়াং

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৫:৪৬ 91 ভিউ
আন্তর্জাতিক চা দিবসের উদযাপনী অনুষ্ঠান ‘তৃতীয় লাওশান আন্তর্জাতিক বসন্ত চা দিবস-জাতিসংঘে প্রবেশ’ গত (বুধবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় ২শত জন কূটনীতিক ও কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। জাতিসংঘে চীনা স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেং শুয়াং বলেন, চা অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত সভ্যতা ও সাংস্কৃতিক যোগাযোগ প্রচার করতে পারে। চা চাষ, চা অর্থনীতি ও চা সংস্কৃতি প্রচার ও উন্নয়ন বিশ্ব উন্নয়ন উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন এবং বিভিন্ন দেশের অভিন্ন সমৃদ্ধি ও পারস্পরিক বোঝাপড়া ত্বরান্বিত করতে পারে। জাতিসংঘে নিয়ে আসা লাওশান চা সম্পর্কে কেং শুয়াং পরিচয় করিয়ে বলেন, এটা হলো চীনের ইউয়ুননান প্রদেশের মালিপো জেলায় উত্পাদিত

প্রাচীন গাছের চা। এই চায়ের হাজার বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায়, লাওশান প্রাচীন গাছের চা-শিল্প উচ্চমানের উন্নয়ন অর্জন করেছে, যা চীনের সীমান্তবর্তী কৃষকদের দারিদ্র্যবিমোচন বাস্তবায়ন করা এবং গ্রামীণ পুনরুজ্জীবন অর্জনের একটি প্রাণবন্ত প্রদর্শন ও সুন্দর বিজনেস কার্ড হয়ে উঠেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা চীনের ঐতিহ্যবাহী চা প্রদর্শন ও মালিপোর সংখ্যালঘু জাতির গান ও নাচ উপভোগ করেন, এবং ‘চীনের মালিপোর দারিদ্র্যবিমোচন’ প্রদর্শনী দেখেন। সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া