চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ |
ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পোস্টার হাতে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক শিক্ষার্থী। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে ওয়াহিদুল ইসলাম। তিনি স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। ঘটনা জানার পর সেখানে আর তাকে দেখা যায়নি। ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একা একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা–পোস্টারে লেখা ছিল– ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, করতে হবে। প্রতিবাদে— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’, আরেক

পোস্টারে ‘রাজনৈতিক রাজবন্দির মুক্তি চাই, দিতে হবে’ লেখা দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা ক্যাম্পাসে খোলামেলা এভাবে ছবি তুলে চলে যাওয়ার ঘটনাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলার গভীর উদ্বেগজনক। প্রক্টর ও পুলিশ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিষয়টি দেখছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করব।’ এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে জনসমক্ষে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম