চট্টগ্রামের ঘটনায় ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের ঘটনায় ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি সবাইকে ধৈর্য ধারণ করে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। পাঠকদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। পোস্টে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে একের পর এক ষড়যন্ত্র চলছেই। আজকে চট্টগ্রামের ঘটনা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বৈকি। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় দেশবাসী, দেশের এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। প্রশাসন সকল ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সচেষ্ট আছে বলে আমাদের বিশ্বাস। আমরা সবাই ধৈর্য ধারণ করি। আবহমান

কাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। সন্ত্রাসী ও দেশদ্রোহীদের কোনো ধর্ম থাকে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। এ দেশের সকল সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতি ধরে রাখার বিকল্প নেই। আমরা যার যার জায়গা থেকে নিজেরা সচেতন থাকি, অন্যদের শান্ত থাকতে আহ্বান জানাই। পাশাপাশি সকল ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত রেখে প্রশাসনকে সহযোগিতা করি। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত