ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা তিন চাকার বাহন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা তিন চাকার বাহন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তিন চাকার বাহনগুলো। শুক্রবার সকাল থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহন চাপ বাড়লেও সড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পর থেকে সড়কে আরও যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বাড়তে থাকে। ঠিক ওই সময় মহাসড়কের সার্ভিস লেনের উল্টো পথে যেতে দেখা যায় তিন চাকার বাহন ব্যাটারিচালিত মিশুক, অটোরিকশা ও সিএনজি। আর ওই সময় সড়কে যানজটের সৃষ্টি হয়, তখন কিছু কিছু যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটেও যেতে দেখা যায়। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অংশের শিমরাইল মোড়ে এই চিত্র দেখা যায়। একটি পোশাক কারখানার শ্রমিক আমেনা বলেন, ‘মদনপুর থিকা বাসে

উঠছি। কাঁচপুর আইয়া গাড়ি থাইম্মা আছে। ২৫ মিনিট এল্লিগা গাড়িত্তে নাইম্মা আইট্টা (হেঁটে) এনো আইয়া দেহি রাস্তার ভিত্তে অটোওয়ালারা উলটা অটো ঢুকাইয়া রাস্তাডারে জ্যাম লাগায় রাখছে পুলিশ কী দেখে না এডি? এডিরে উল্ডা না যাইতে দিলেও তো জ্যামডা লাগে না।’ আইয়ুব আলী নামে এক ব্যবসায়ী বলেন, মহাসড়কে উল্টো পথে চলাচল করা এই সব অটো বন্ধ করা উচিত; না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। যানজট লেগে থাকবে। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মহাসড়কে তিন চাকর বাহগুলোকে আটক করে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া এদেরকে ডাম্পিং করা হচ্ছে। তারপরও কিছু কিছু

চালকরা অটো নিয়ে মহাসড়কে উঠে যায়। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে