গোপন খবর মিলছে, পরমাণু জব্দে কমান্ডো পাঠাবে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

গোপন খবর মিলছে, পরমাণু জব্দে কমান্ডো পাঠাবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
নবম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগ্রাসন চালাচ্ছে, পাল্টা জবাবে হামলা চালাচ্ছে ইরান। এমন সময়ে দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, ইরানের গোপন স্থানে থাকা ইউরেনিয়ামের অবস্থানের ধারণা পেয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৮ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) পাঠাতে চায় ইসরাইল ও মার্কিন সরকার। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বা ইসরাইলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে। সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এই মিশনটি সম্ভবত হামলার ‘পরবর্তী ধাপে’ বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে

তোলার সক্ষমতা রাখে না- ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত হলেই কমান্ডো অভিযান চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্ভবত সেই অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার বা স্থানান্তর করতে সক্ষম হতে পারে। যা গত জুন মাসে ইরানের ইসফাহান পারমাণবিক সুবিধায় মার্কিন হামলার পর মাটির নিচে গোপন করা হয়েছিল। বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি (৮৮২ পাউন্ড) ইউরেনিয়ামের মজুত রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সিদ্ধান্তে পৌঁছেছে যে এখন একটি ‘খুব সংকীর্ণ প্রবেশপথ’ আছে, যার মাধ্যমে ইউরেনিয়াম পুনরায় উদ্ধার করা সম্ভব

হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে