গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

গুলি করে, কুপিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে সাব্বির কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
ঢাকার কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়া এবং কয়েকজনকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করা হয়েছে। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আজ ১৩ই মে, বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা

কদমতলী থানার এসআই জহিরুল ইসলাম। আদালতে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, তার মক্কেল নির্দোষ এবং হয়রানিমূলকভাবে মামলায় জড়িত করা হয়েছে। জামিন দিলে আসামি পলাতক হবেন না বলেও তিনি আদালতকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বাদীপক্ষের আইনজীবীও জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আসাদুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় আরেক আসামি রবু মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তার পক্ষে আইনজীবী খান মো. ইব্রাহিম শুনানি করেন এবং আদালত তাকে জামিন মঞ্জুর করেন। গত ৬ই মে বিকেলে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন বাজার এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী

ব্যবসায়ী মো. হাসান তার প্রাইভেট কারে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথ রোধ করে দাঁড়ায়। এরপর দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তারা হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে জোরপূর্বক টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এই হামলায় ব্যবসায়ী মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ মোট ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। হামলার এক পর্যায়ে হামলাকারীরা গাড়িতে রক্ষিত ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সরে পড়ে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৭ মে ভুক্তভোগী ব্যবসায়ী হাসান কদমতলী থানায়

এই মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম