ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি
জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা
গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে
সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন
গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
‘গুরুতর’ দুই অভিযোগে বরখাস্ত গণপূর্তের দেবতোষ দেব
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলার তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত ১২ আগস্ট তারিখের আদেশের মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
জানানো হয়েছে, দেবতোষ দেব উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) গণপূর্ত উপ-বিভাগ-২, সিলেটে কর্মরত অবস্থায়
কানাডায় বসবাসরত তার অসুস্থ বোনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ১৫ দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে গত বছরের ২৭ ফেব্রুয়ারি কানাডা গমন করেন। ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দিয়ে গত বছরের ১৩ মার্চ থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।