গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
পাকিস্তান ও সৌদি আরব গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে ফোনালাপে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। বৈঠকে ইসহাক দার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রিন্স ফয়সাল পাকিস্তানের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব

তুলে ধরেন। এর আগে, ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গেও কথা বলেন। ওই আলোচনায় তিনি ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে, সৌদি আরব নেতানিয়াহুর ফিলিস্তিনিদের উচ্ছেদ নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সৌদি ভূখণ্ডে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার ইসরাইলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪–কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা। সেখানে তাদের অনেক জমি রয়েছে।’ সাক্ষাৎকারে ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলতে গিয়ে ভুল করে ‘সৌদি রাষ্ট্র’ বলে ফেলেন, যা দ্রুত সংশোধন

করেন। তবে তার এ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, এই মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকসহ আরব দেশগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং