গাজা উপকূলে নৌবহর আটক ‘বেআইনি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

গাজা উপকূলে নৌবহর আটক ‘বেআইনি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজার উপকূলে একটি মানবিক সাহায্যবাহী নৌবহর আটকানোর ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, এটি ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর উদ্দেশ্য ছিল গাজার প্রতি সংহতি প্রকাশের শান্তিপূর্ণ প্রচেষ্টাকে দমন করা। এক বিবৃতিতে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজে ইসরায়েলের জোরপূর্বক হস্তক্ষেপ এবং এর কর্মীদের আটক করা সম্পূর্ণভাবে এক নির্লজ্জ আক্রমণ। এটি ছিল একটি শান্তিপূর্ণ মানবিক মিশন, যা অবরুদ্ধ গাজায় সংহতি ও সহায়তা পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল।” তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনী এই নৌবহরের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে হুমকি, উস্কানি এবং নাশকতার চেষ্টার পর হামলা চালিয়ে জাহাজটি জব্দ করে। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, “যেসব জনগোষ্ঠীর

বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ সাহায্য সক্রিয়ভাবে বন্ধ করে দিয়ে এবং দুর্ভিক্ষ সৃষ্টি করে ইসরায়েল আবারও আন্তর্জাতিক বিচার আদালতের আইনগত বাধ্যবাধকতার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।” গাজার মানবিক সংকট প্রসঙ্গে সংস্থাটি বলেছে, একজন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক দায়িত্ব ছিল যথেষ্ট খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা। কিন্তু বরং সে দায়িত্ব পালনের বদলে, ইসরায়েল প্রতিনিয়ত সেসব রোধ করছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো এক আন্তর্জাতিক সংহতি প্রচেষ্টা, যার মাধ্যমে বেসামরিক ও মানবিক কর্মীরা অবরুদ্ধ গাজার জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েল সেটিকে সামরিকভাবে প্রতিহত করে, যার ফলে নৌবহরের কয়েকজন কর্মীকে আটকও করা হয়েছে। সূত্র: আজ জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি