ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা
ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ
আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের
বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প
অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর
উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার
গাজায় হাসপাতালের কাছে হামলায় নিহত ৫০
ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদরদপ্তরের বিপরীতে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন চিকিৎসাকর্মী রয়েছেন।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন। চিকিৎসাকর্মী ও অন্য কর্মীরা তাদের পরিবারের স্বজনদের নিয়ে ওই ভবনে অবস্থান করছিলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৫০ জনে। খবর আলজাজিরা ও এএফপির।



