গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪২,৫০০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪২,৫০০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন চালিয়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৬২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩০০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২,৫০০ জনে পৌঁছেছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় চারটি হত্যাকাণ্ড চালিয়েছে। যার ফলে ৬২ জন শহিদ হয়েছেন এবং আরও ৩০০ জন আহত হয়েছেন। ইসরাইলের আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে ৪২,৫০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৯,৫৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসংখ্য মৃতদেহের

কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইলি আক্রমণে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে এবং এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম