গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৬

গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৬ |
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দ এলাকার নিজ বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক প্রাথমিক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার রুমা (৪৫) তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সোলাইমান মাস্টারের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ধারণা তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে বাসায় হাত পা বেঁধে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার বিকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তাকে হাত–পা বেঁধে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। ঘাতকরা তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা

করে লাশ হাত পা বেঁধে ফেলে রেখে যায় বলে স্বজনরা জানান। গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। দরজা ভেঙে আমরা শিক্ষিকার হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছি। পুলিশ হত্যকারীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে হত্যার ঘটনায় ঘাতকদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে শিক্ষকরা দাবি জানিয়েছেন। তারা ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!