গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দেশে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে নয়, বরং নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তিনি বলেন, “আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না।” তিনি দাবি জানান, আওয়ামী লীগের ওপর আরোপিত অঘোষিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং

দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলকে নির্বাচনের সুযোগ দিতে হবে। শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই দলের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনেছিলেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার গঠন করেছে। গত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ একটি ‘উন্নয়নশীল ও বদলে যাওয়া বাংলাদেশে’ পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং কারাগারে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি অবিলম্বে সাবেক প্রধান বিচারপতি, সেনা

কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অবৈধ ও অগণতান্ত্রিক হিসেবে অভিহিত করেন। ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি—সে আসুক না, ইলেকশন করে দেখুক। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাক।” তিনি অভিযোগ করেন, নিbর্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা চলছে। বক্তব্যের শেষে শেখ হাসিনা দেশবাসীর প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, বর্তমানের এই ‘অন্ধকার সময়’ কেটে যাবে এবং বাংলাদেশের মানুষের জীবনে আবারও শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে। জনতার জয় হবেই

হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!