খ্রিস্টানদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন পোপ, তালিকায় সর্বাগ্রে ইউনুসের বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ November, ২০২৫

খ্রিস্টানদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন পোপ, তালিকায় সর্বাগ্রে ইউনুসের বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৫ |
বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের (Christians in Bangladesh) ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পোপ চতুর্দশ লিও বা রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট (Pope Leo XIV)। এক্সে এক পোস্টে তিনি কয়েকটি দেশের নাম করেছেন। ‌ তার মধ্যে প্রথমেই আছে বাংলাদেশের (Bangladesh) নাম। ‌ এক্স পোস্টে তিনি লিখেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে, খ্রিস্টানরা বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়। আমি বিশেষ করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং অন্যান্য দেশগুলির কথা ভাবি যেখান থেকে আমরা প্রায়শই সম্প্রদায় এবং উপাসনালয়গুলিতে আক্রমণের কথা শুনি। ঈশ্বর একজন করুণাময় পিতা যিনি তাঁর সমস্ত সন্তানের মধ্যে শান্তি চান! আমি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিভুর মানুষের সঙ্গে একত্রিত হয়ে প্রার্থনা করি, যেখানে সাম্প্রতিক

দিনগুলিতে বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা সংগঠিত হয়েছে। আসুন আমরা প্রার্থনা করি যে সমস্ত সহিংসতা বন্ধ হোক এবং বিশ্বাসীরা সাধারণ কল্যাণের জন্য একসাথে কাজ করতে পারে। কিভুতে দিন কয়েক আগে স্থানীয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় উগ্র ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসআইএস। বহু মানুষকে সেখানে নির্বিচারে হত্যা করা হয়েছে। ‌আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে চার্চ।‌ সেখানে সন্ত্রাসবাদীদের হামলাকে গণহত্যা বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। ‌ ওই ঘটনা নিয়েই পোপ রবিবার প্রকাশ্যে সরব হলেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জমানাতেও হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর ধর্মীয় বিদ্বেষ জনিত হামলা হয়েছে। বহু মানুষ হতাহত এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।‌ যদিও ইউনুস সরকার বারে বারেই

এইসব ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে বলে একাধিক মহল থেকে অভিযোগ করা হয়েছে। ‌ ভারত সরকারও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ জানায়। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই অভিযোগকে মান্যতা দিচ্ছে না। এবার স্বয়ং পোপ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলায় বিষয়টি নয়া মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে পোপের উদ্বেগের জবাবে এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। তবে ওয়াকিবহুল মনে করছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের শীর্ষ গুরুর উদ্বেগ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। মাস কয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষক প্রতিষ্ঠানের তরফে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ করা

হয়। ওই সংগঠনও সংখ্যালঘুদের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। ‌ তারপরও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ হয়নি বলে একাধিক সংগঠনের দাবি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস এন্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ বাংলাদেশে মানবাধিকার হরণের ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করে। তারা রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছে। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি বলে একাধিক মহলের দাবি। হালে‌ পার্বত্য চট্টগ্রামে‌ স্থানীয় আদিবাসীদের উপর বহিরাগত মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন মারা যান। ভয়ে আদিবাসীদের বহু এলাকা এখনো জনমানব শূন্য।‌ পার্বত্য চট্টগ্রামের সিংহভাগ মানুষ খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। ‌ অন্যদিকে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ৬৪ জেলাতেই সংখ্যালঘুদের

উপর হামলা হয়েছে। তখন মূলত টার্গেট করা হয়েছিল হিন্দু সম্প্রদায়কে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, মাত্র ১৫ দিনের মধ্যে হাজারের বেশি জায়গায় হামলা হয়। প্রাণ বাঁচাতে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসার চেষ্টাও করেন। ‌ কিন্তু ইউনুস সরকার এখনও পর্যন্ত ধর্মীয় সন্ত্রাস এবং সাম্প্রদায়িক হিংসার অভিযোগ মানছে না। ‌

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস