খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪
     ৬:২১ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:২১ 283 ভিউ
প্রায় এক দশক পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শনিবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ‘ফিরোজা’তে দেখা করেন তিনি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি উনার সঙ্গে কাজ করতাম (খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন)। আমি ব্যক্তিগতভাবে উনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। উনি অসুস্থ্য, তারপরও উনার মনোবল অনেক শক্ত দেখতে পেয়েছি। মানুষের প্রতি যে উনার মমত্ববোধ-ভালোবাসা, সেটা আজকের আলোচনায়ও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, তিনি

সেরে উঠবেন। তিনি আরও বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেসম্যান, সিনেটর তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, তারা প্রায়ই উনার খবর রাখেন, উনার স্বাস্থ্যের কী অবস্থা। সে সুবাদে আমি জেনে গেলাম। তাদেরও উনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে। মুশফিকুল ফজল আনসারী বলেন, সরকারে এবং বিরোধী দলে থেকেও বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করতেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলেছে- রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়ে উনাকে আমার মানসিকভাবে শক্ত মনে হয়েছে। উনি এটা আমাকে বলেছেন যে, বিগত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানুষের খুব কষ্ট হয়েছে। অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছে, গুম হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক