ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’এর সফল উৎক্ষেপণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
বছরের শেষ দিন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্র প্রলয়ের ‘স্যালভো লঞ্চ’ বা জোড়া উৎক্ষেপণ হয়েছে। অর্থাৎ একই লঞ্চার থেকে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দু’টিই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ডিআরডিও সূত্রে জানা গেছে, লিড প্রোপেল্যান্ট এবং অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমসমৃদ্ধ

‘প্রলয়’ একটি আধা-ব্যালিস্টিক স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র । এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বুধবার প্রলয়ের উৎক্ষেপণের সময় ডিআরডিওর বিজ্ঞানী, কর্মকর্তা এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষা প্রমাণ করে দিল ‘প্রলয়’ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগে মামলা, আসামি যারা দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির-নিয়োগ বাণিজ্য, অতঃপর… হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ‘ধর্ষকদের দ্রুত বিচার ও রায় নিশ্চিতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে’ বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন বাবর হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, বিএনপির নেতাকর্মীসহ আসামি শতাধিক বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত বদলি-পদোন্নতির আশ্বাস দিয়ে কাড়ি কাড়ি টাকা কামাচ্ছিলেন তারা গরু কুরবানি কমছে, কারণ কী?