‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা, আমার কাছ থেকেই ভারতকে ট্রফি নিতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা, আমার কাছ থেকেই ভারতকে ট্রফি নিতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে তিন দিন হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নকভির কাছ থেকে এখনও চ্যাম্পিয়ন দল ভারত ট্রফি বুঝে নেয়নি। এনিয়ে তোলপার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানে। আসলে এখানে মহসিন নকভির তেমন কোনো দোষ নেই। তিনি চ্যাম্পিয়ন দল ভারতকে ট্রফি দেওয়ার জন্যই ফাইনালে পুরস্কার মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। সূর্যকুমারের নেতৃত্বাধীন দল, সাফ জানিয়েছে দেয় কোনো পাকিস্তানির হাত থেকে তারা ট্রফি নিবে না। টুর্নামেন্টের নিয়মানুসারে এসিসি সভাপতি মহসিন নকভিরই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা নিয়ম অমাণ্য করে একজন বয়োবৃদ্ধ মানুষকে দীর্ঘ সময়

পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে থাকারও পরও তার কাছ থেকে ট্রফি না নিয়ে অসম্মান করে। ভারতীয়রা ট্রফি না নেওয়ায় এসিসি সভাপতি হিসেবে তিনি ট্রফি নিজ দায়িত্বে রেখেদেন এবং ভারতীয়দের জানিয়ে দেন, আমি তোমাদের ট্রফি দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমরা আমার কাছ থেকে ট্রফি নিয়ে যোয়ো। অথচ ভারতীয়রা দাবি করছে মহসিন নকভি ট্রফি নিয়ে চলে গেছেন। তিনি যদি ট্রফি নিয়ে চলেই যেতেন তাহলে পুরস্কার মঞ্চে আসতেন না। পুস্কার মঞ্চে এসে ট্রফি দেওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে। তারা বলছে মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেশের সাথে আমাদের রাজনৈতিক বৈরিতা রয়েছে। হ্যাঁ-মহসিন নকভি পাকিস্তানের পরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে। তিনি তো আর

পরাষ্ট্রমন্ত্রী হিসেবে এসিসির পুরস্কার মঞ্চে দাওয়াত পাননি; পাওয়ারও কথা নয়। তিনি এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে। সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়া তারই দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালনের জন্যই আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনালে উপস্থিত হয়েছেন। বুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর রটে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। কিন্তু ফেসবুক ও এক্স হ্যান্ডলে মহসিন নকভি লেখেন, ‘ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।’ তিনি আরও লেখেন, ‘এই বানানো

ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।’ নকভি লেখেন, ‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই। তিনি লেখেন, ‘যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর