ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
মাত্র ৩০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রকল্প সংশোধন ও ব্যয় বৃদ্ধির জন্য নজিরবিহীন তৎপরতা চালাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই তৎপরতাকে কেন্দ্র করে পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলে দুর্নীতি ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (বিফট)-এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের (৭০ একর জমিতে মূল ব্যয় ১৫০০ কোটি টাকা) কাজ প্রায় স্থবির থাকা সত্ত্বেও, ফয়েজ আহমদ তৈয়্যব তার বন্ধু এএসএম আশরাফ (EDGE প্রকল্পের পরামর্শক) এবং শফিক উদ্দিন ভুঁইয়ার সহযোগিতায় প্রকল্পটির ব্যয় ১৩৩% বাড়িয়ে প্রায় ৩ হাজার ৮ কোটি টাকায় (৩৮৮৯৯২.১৬ লাখ)

নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক চাপ প্রয়োগ করছেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো—প্রকল্পের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) সংশোধনের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পৌঁছানোর আগেই সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে কাজ শুরুর জন্য আইসিটি বিভাগ থেকে পত্র দেওয়া হয়েছে। এছাড়া, মূল প্রকল্পের পরিবর্তে বুয়েট ক্যাম্পাসে মাত্র ১.৫৮ একর জমিতে ২ হাজার কোটি (কোনো কোনো পত্রে ২৩০০ কোটি) টাকার নতুন বরাদ্দের জন্য তদবির চলছে। অভিযোগ উঠেছে, বুয়েটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলেও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের প্রস্তাবিত সংশোধনীতে অসংখ্য অসঙ্গতি রয়েছে। উদাহরণস্বরূপ: বুয়েট ক্যাম্পাসে বুয়েটের শিক্ষকদের জন্য ইতিমধ্যে আবাসন থাকা সত্ত্বেও নতুন করে স্টুডিও এপার্টমেন্ট ও ফ্যাকাল্টি এপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব প্রকল্প

পরিচালকের জন্য মাসিক ৮ লাখ টাকা এবং অন্যান্যদের জন্য ৩.৫ লাখ টাকা বেতনের প্রস্তাব—যার কোনো সরকারি পরিপত্র বা যৌক্তিকতা নেই প্রকল্পের ২ বছরের অপারেশনাল ব্যয় হিসেবে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ পরিকল্পনা কমিশনের একজন পদস্থ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ডিপিপি যাচাই-বাছাইয়ের আগেই চাপ প্রয়োগ করা হচ্ছে। ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দ্বিতীয় সংশোধনীর প্রস্তাবে নেতিবাচক মতামত দেওয়ার পরও অব্যাহত চাপ চলছে। আরও গুরুতর অভিযোগ হলো—পিপিআর-২০২৫ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়ে প্রথমে ২ হাজার কোটি, পরে ২৩০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে—যা অনেকের কাছে শুরুতেই ৩০০ কোটি টাকার ‘দুরভিসন্ধি’ বলে মনে হচ্ছে। উল্লেখ্য, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে

নিয়োগ দেওয়া হয়েছে শফিক উদ্দিন ভুঁইয়াকে, যিনি সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রাহমান হুমায়ুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অতীতে ফয়েজ আহমদ তৈয়্যব পলিসি পরামর্শক থাকাকালীন শফিক উদ্দিন ভুঁইয়ার সঙ্গে গাড়ি-তেলের ভুয়া ভাউচার ও অনৈতিক সুবিধা নিয়ে দ্বন্দ্বের ঘটনাও উঠে এসেছে। বর্তমান অর্থনৈতিক সংকট, রপ্তানি পতন ও বেকারত্বের চরম পর্যায়ে এমন বিপুল ব্যয় বৃদ্ধির প্রস্তাবকে অনেকে ‘ক্ষমতার শেষ মুহূর্তের দুর্নীতির মচ্ছব’ হিসেবে আখ্যায়িত করছেন। জনগণের প্রশ্ন উঠেছে—যখন দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছে, তখন এই তড়িঘড়ি কার স্বার্থে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা