ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫

ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ |
ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ২১২ দিন পার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জনমতের পাল্লা তার বিপক্ষেই ভারী হচ্ছে। সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের নিট অনুমোদন হার (সমর্থনের হার থেকে বিরোধিতার হার বাদ দিলে যা থাকে) দাঁড়িয়েছে মাইনাস ১৫ শতাংশ। মাত্র ৪০ শতাংশ মার্কিনি তার কাজে সন্তুষ্ট, ৫৫ শতাংশ অসন্তুষ্ট এবং ৪ শতাংশ নিশ্চিত নন। গত সপ্তাহের তুলনায় এ হার আরও এক পয়েন্ট কমেছে। পররাষ্ট্রনীতিতে আস্থা হারাচ্ছেন আমেরিকানরা ট্রাম্প দাবি করেছেন, মাত্র ছয় মাসে তিনি ছয়টি যুদ্ধ শেষ করেছেন এবং এ জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ারও ইঙ্গিত দেন। তবে সাধারণ আমেরিকানরা তার এই কূটনৈতিক সাফল্যে খুব একটা আশ্বস্ত নন। ফেব্রুয়ারিতে তার পররাষ্ট্রনীতির নিট অনুমোদন হার

ছিল +২, যা ধীরে ধীরে পড়ে গিয়ে এখন মাইনাস ১৪। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের সময়কার জরিপেই এই চিত্র উঠে এসেছে। মাত্র ৩২ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় অন্তত কিছু অগ্রগতি হয়েছে। ইউক্রেন যুদ্ধ সামাল দেওয়ার ক্ষেত্রে তার নিট অনুমোদন হার দাঁড়িয়েছে মাইনাস ১০। অর্থনীতি ও অভিবাসনেও ধাক্কা দ্বিতীয় মেয়াদের নির্বাচনে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন— আয় আকাশছোঁয়া হবে, মুদ্রাস্ফীতি উধাও হবে, চাকরি ফিরবে, আর মধ্যবিত্ত শ্রেণি সমৃদ্ধ হবে। কিন্তু বাস্তবে আমেরিকানরা এখন হতাশ। প্রথম দিকে অর্থনীতি ও মুদ্রাস্ফীতিতে ইতিবাচক রেটিং থাকলেও বাণিজ্যযুদ্ধের ঘোষণা ও বাজারের প্রতিক্রিয়ার কারণে তা তীব্রভাবে নেতিবাচক হয়েছে। অভিবাসন নীতিতেও সমর্থন

কমেছে, যা ছিল তার নির্বাচনী প্রচারের মূল ইস্যুগুলোর একটি। জনমতের আঞ্চলিক বৈষম্য ইউগভ–এর জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট-ঘেঁষা রাজ্যগুলোতে ট্রাম্পের অনুমোদন সর্বনিম্ন, আর রিপাবলিকান-প্রবণ রাজ্যগুলোতে সর্বোচ্চ। তবে এমনকি কিছু রিপাবলিকান রাজ্যেও অসন্তুষ্টির স্রোত দেখা যাচ্ছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। সমর্থন কারা দিচ্ছে? শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটাররা এখনো তুলনামূলক বেশি সমর্থন দিচ্ছেন ট্রাম্পকে। অন্যদিকে তরুণ, জাতিগত সংখ্যালঘু এবং উচ্চশিক্ষিত জনগোষ্ঠী তার সবচেয়ে বড় বিরোধী। আশ্চর্যের বিষয় হলো, সাধারণত রিপাবলিকানদের পক্ষে থাকা প্রবীণ ভোটারদেরও অনেকে এবার ট্রাম্পের প্রতি অনাগ্রহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়