ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫

ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ |
চিকিৎসকদের কঠোর নিষেধাজ্ঞা এবং জীবনশঙ্কার তোয়াক্কা না করে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়াকে উপস্থিত করানোর বিষয়টি নিয়ে জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা স্পষ্টভাবেই জানিয়েছিলেন, এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা জনসমাগমে যাওয়ার অনুকূলে নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একপ্রকার জোরপূর্বকই তাকে সেই অনুষ্ঠানে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চিকিৎসকদের আপত্তি সত্ত্বেও সরকারের শীর্ষ পর্যায় থেকে বার্তা দেওয়া হয় যে, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে স্বীকৃতি দেবেন। মূলত এই আবেগকে পুঁজি করেই বিএনপি চেয়ারপারসনকে অনুষ্ঠানে উপস্থিত

থাকতে বাধ্য করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে এবং বিএনপি তাদের পাশে আছে—এমন একটি কৃত্রিম বার্তা দেশবাসীকে দিতেই সরকার এই ‘নির্মম নাটক’ সাজিয়েছে। অনুষ্ঠানের দৃশ্যপট ছিল আরও বেদনাদায়ক। একদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন সাবেক প্রধানমন্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর অন্যদিকে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে শোভা পাচ্ছে ড. ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি। বেগম জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি এবং তাকে ঘিরে সৃষ্ট শঙ্কার মধ্যেই প্রধান উপদেষ্টার এমন প্রাণোচ্ছল ছবি প্রকাশকে ‘চরম অমানবিক’ ও ‘কুরুচিপূর্ণ’ বলে অভিহিত করেছেন সচেতন নাগরিক সমাজ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অন্তর্বর্তী সরকার নিজেদের গ্রহণযোগ্যতা সংকটে ভুগছে। তাই সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক এবং

বিএনপির সমর্থন—উভয়টি নিশ্চিত করতে তারা বেগম জিয়ার অসুস্থতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বিশেষ করে, ড. ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশকে অনেকে তার ভবিষ্যৎ রাষ্ট্রপতি হওয়ার সুপ্ত বাসনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। ক্ষমতার এই সমীকরণে একজন মুমূর্ষু রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন এখন সব মহলে। মানবিকতার মুখোশ পরে অন্তর্বর্তী সরকার যে নিষ্ঠুর রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চাইছে, সেনাকুঞ্জের এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ হয়ে রইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!