ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ক্লাব বিশ্বকাপের আসর। প্রায় এক মাসের লড়াই শেষে ঠিক হয়ে গেছে শেষ চার দল। জমজমাট এই টুর্নামেন্টের সেমিফাইনালে কারা কার মুখোমুখি হবে, তা এখন পরিষ্কার। কোয়ার্টার ফাইনালের প্রথম ভাগে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইংল্যান্ডের চেলসি। সৌদি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ফ্লুমিনেন্স। অন্যদিকে, আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে সমান ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চেলসি। এই দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। ম্যাচটি হবে ৯ জুলাই রাত ১টায়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। দ্বিতীয় ভাগে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি পেয়েছে শেষ চারের টিকিট। বায়ার্ন

মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আর বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে ১০ জুলাই রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামেই মুখোমুখি হবে রিয়াল ও পিএসজি। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল