ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ঘটনাটি ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও নিশ্চিত করা যায়নি। এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন

প্রয়োগকারী সংস্থা তদন্তে যোগ দিয়েছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা হয়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানায়, তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে। তথ্যসূত্র : এনবিসি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন