কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫

কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৮ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত। সেখান থেকে তিনে নামা কোহলি ও চারে নামা ঋতুরাজ ১৯৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলতে নামা ঋতু ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১২টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরির পথে কোহলি ৯৩ বল খেলে

সাতটি চার ও দুটি ছক্কায় ১০২ রান করেছেন। প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। শেষটায় রান বাড়িয়ে নেওয়ার কাজটা দুর্দান্তভাবে করেছেন কেএল রাহুল। পাঁচে ব্যাটিংয়ে নামা এই উইকেটরক্ষক ৪৩ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন তিনি। জবাব দিতে নেমে ২৬ রানে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারালেও এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। বাভুমা ৪৬ রান করে ফিরে যান। মার্করাম জয়ের ভিত্তি দিয়ে ৯৮ বলে ১১০ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে ১০টি চার ও চারটি ছক্কা আসে। প্রোটিয়াদের জয়ের পথে তোলেন ম্যাথু ব্রিটজকে ও ডেওয়াল্ড ব্রেভিস।

তারা ৯২ রানের ঝড়ো জুটিতে ম্যাচ হাতে নিয়ে নেন। ব্রিটজকে ৬৪ বলে ৬৮ রান করেন। পাঁচটি মার মারেন। সেরা ইনিংস খেলেন ব্রেভিস। তিনি ৩৪ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৫৪ রান করেন। করবিন বোচ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে চার বল থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম