ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান
ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ
সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প
বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন
পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ
ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত: পেন্টাগন
কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন
ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র (১৯৪৯) তুরস্ক, যারা একইসাথে ন্যাটো সদস্য (১৯৫২) এবং সামরিক শক্তিতে, অর্থনীতিতে অগ্রসরমান রাষ্ট্র হিসেবে পরিচিত; কিংবা পারমাণবিক শক্তিধর পাকিস্তান অথবা মধ্যপ্রাচ্যের বৃহৎ অর্থনীতির দেশগুলোর কেউই ইরানের পাশে এসে দাঁড়ায়নি, এসেছে চীন।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ।
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের সরকার ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।
গতকাল ১৩ই মার্চ, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানিয়েছেন, সহায়তা দেওয়া হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এবং এটি নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক।
চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন
বলেন, স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। চীন সব সময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সম্মান করতে হবে, এবং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে যাতে সংঘাত ছড়িয়ে না পড়ে। এর আগে গত ২৮শে ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হন। এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ আল খামেনিসহ প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন।