কোনো দল নিষিদ্ধ হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না: ড. ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

কোনো দল নিষিদ্ধ হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না: ড. ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। চিঠিতে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রাক্কালে কোনো রাজনৈতিক দলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনরায় চালুর প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এই যৌথ চিঠিতে নেতৃত্ব দেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির র‍্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিকস। তাঁর সঙ্গে স্বাক্ষর করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ার বিল হুইজেঙ্গা এবং র‍্যাংকিং মেম্বার সিডনি কামলাগার-ডোভ। এছাড়া চিঠিতে সহ-স্বাক্ষরকারী হিসেবে রয়েছেন প্রতিনিধি

জুলি জনসন ও টম সুয়োজ্জি। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান চিঠিতে বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার পরিচালনায় ড. ইউনূসের সদিচ্ছাকে স্বাগত জানানো হয়। তবে কংগ্রেস সদস্যরা জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে ব্যালট বাক্সের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হলে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। চিঠিতে উল্লেখ করা হয়, "অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ পরিসরের দলগুলোর সঙ্গে কাজ করা এবং এমন সংস্কার গ্রহণ করা, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সততা ও অরাজনৈতিক চরিত্রের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে।" রাজনৈতিক দল নিষিদ্ধ ও আইসিটি নিয়ে সতর্কতা চিঠিতে মার্কিন আইনপ্রণেতারা স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে কিংবা

আবারও ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু করে, তবে গণতান্ত্রিক লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে পড়তে পারে। মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার বিষয়টিতে গুরুত্ব দিয়ে চিঠিতে বলা হয়েছে, "সংগঠনের স্বাধীনতা এবং সমষ্টিগত নয় বরং ব্যক্তিগত অপরাধমূলক দায়বদ্ধতার নীতি—এগুলো মৌলিক মানবাধিকার।" চিঠিতে আরও বলা হয়, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কেবল যেসব ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এর পরিবর্তে কোনো একটি রাজনৈতিক দলের সম্পূর্ণ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয়। উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের

এই চিঠি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!