কেউ অপকর্ম করলে পুলিশকে অবহিত করুন: যুবদলের জাহাঙ্গীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:৪৮ পূর্বাহ্ণ

কেউ অপকর্ম করলে পুলিশকে অবহিত করুন: যুবদলের জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৪৮ 251 ভিউ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ও ঢাকা-১৮ আসনে গত উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, সাংগঠনিকভাবে দল ও ব্যক্তিগতভাবে সব প্রকার অন্যায় অপকর্ম, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। দল বা আমার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। সার্বিক সহযোগিতা করব। ঢাকা-১৮ আসনের জনগনকে নিশ্চিত করতে চাই- এ ‘আসন হবে মাদক, চাঁদাবাজী, দখলবাজী ও দুর্নীতিমুক্ত। বুধবার দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য

করে কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে সেই দায় দল বা আমি নেব না। দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব। তিনি বলেন, ঢাকা-১৮ আসনে গত দুই যুগেরও বেশী সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে গত উপনির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছে। স্বাভাবিকভাবেই আমার সঙ্গে হাজারো নেতাকর্মী যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করে। কিন্তু লক্ষ্য করেছি, কয়েকটি গণমাধ্যমে উত্তরার চাঁদাবাজি, দখলবাজির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। দুর্ভাগ্যজনক ভাবে সেখানে আমার নাম জড়ানো হয়েছে যা খুবই দুঃখজনক, অসত্য ও ভিত্তিহীন।

অভিযোগকে বানোয়াট উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। জাহাঙ্গীর বলেন, উত্তরার আবদুল্লাহপুরে ‘প্রানের বাংলাদেশ’ নামক পত্রিকা অফিস উচ্ছেদ ও লুটতরাজের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আমি মোটেও অবগত ছিলাম না। ওই ঘটনা জানার পর অভিযোগকারী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অভিযুক্ত মিলনকে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তীতে খবর পাই তারা নিজেরা দুইপক্ষ বসে বিষয়টি মিমাংসা করেছে। ওই অফিসটি দীর্ঘদিন বিএনপি'র স্থানীয় কার্যালয় হিসেবে পরিচিত ছিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটি দখল করে তারা আওয়ামী লীগ কার্যালয় হিসাবে ব্যবহার করে। আমি ‘প্রানের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধির কাছে জানতে পারি, গত ৫ আগষ্ট হতে অফিসটি

তারা ব্যবহার করা শুরু করেছিল। ভবিষ্যতে আমার সংক্রান্ত কোনো প্রকার সংবাদ প্রচারের পূর্বে সেটার সত্যতা যাচাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ রইল। কোনো ব্যক্তির বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করলে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানী হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা