ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান
জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় (২ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের আহ্বায়ক কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারের যৌথ পরিচালনায় সকল সদস্যের উপস্থিতিতে আগামী ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি প্রণয়নের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কমিটির প্রধান ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসা ও নীতি-নির্ধারকগণের অনুমতিক্রমে মো. আব্দুল হামিদ মুহাম্মদ ফারুক ইকবালকে সভাপতি এবং সাদিক রহমানকে সাধারণ সম্পাদক এবং একে মাহমুদুল হক খোকনকে ট্রেজারার হিসাবে প্রকাশ করেন
এবং আগামী ২রা ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রণয়ন করার জন্য নির্দেশনা দেন। আলোচনা শেষে আহ্বায়ক মো আবু মুসা নব-নির্বাচিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ও কুষ্টিয়া জেলা সমিতির সার্বিক সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।