কিমের সেনাদের হাতে মরছে জেলেনস্কির সেনারা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

কিমের সেনাদের হাতে মরছে জেলেনস্কির সেনারা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
পশ্চিমা বিশ্বকে যুদ্ধের হুমকি দিতে দিতেই এবার যুদ্ধে জড়িয়ে গেল উত্তর কোরিয়া। বেশ কিছুদিন ধরেই কিম জং উনের সেনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা পুতিন বাহিনীর হয়ে জেলেনস্কি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। যদিও এ ধরনের কোনো কিছুই ঘটেনি বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেনের গোয়েন্দারা বলছে, এমন অভিযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের হাতেই নাকি প্রাণ হারাচ্ছে জেলেনস্কি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় যাওয়া প্রথম ব্যাচের সেনাদের প্রশিক্ষণ শেষে কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। গেল কয়েক মাস ধরেই রুশ এই অঞ্চলটিতে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার উত্তরাঞ্চলে প্রশিক্ষণ শেষ করে

উত্তর কোরিয়ার প্রথম সামরিক ইউনিটটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নেমে পড়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে ২৩ অক্টোবর থেকে তারা কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেন জানায়, প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ার সেনা এরই মধ্যে রাশিয়ায় অবস্থান করছে। এদের মধ্যে ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেল রয়েছেন। এরা রাশিয়ার ভিন্ন ভিন্ন পাঁচটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। কিয়েভ আরও বলছে, উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরভ। এর আগে, যুক্তরাষ্ট্র জানায় তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে উত্তর কোরিয়ার প্রায় ৩ হাজার সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছে। একই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও। ইউক্রেন ও পশ্চিমা শক্তিগুলোর এমন দাবি অবশ্য অস্বীকার করেননি রুশ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, মস্কো কীভাবে পিয়ংইয়ংয়ের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করবে এ ধরনের বিষয়গুলো দ্বিপাক্ষিক বিষয়। এ সময় স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে রুশ ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি ধরা পড়ার কথা উল্লেখ করা হলে পুতিন জানান, ছবি একটি গুরুতর বিষয়। যদি ছবি থাকে, তাহলে কিছু না কিছু ঘটেছে। পশ্চিমাদের এমন অভিযোগের উত্তরে পাল্টা ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েনের অভিযোগ তোলেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ন্যাটো কর্মকর্তা ও প্রশিক্ষকরা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত ছিলেন এবং পশ্চিমারা ইউক্রেন সংকটকে বাড়িয়ে দিয়েছে। পুতিন জানান, মস্কো জানে সেখানে কোন কোন ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশের সামরিক সদস্যরা উপস্থিত রয়েছে এবং তারা কীভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান