কিমের ‘কাছের বন্ধু’ পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

কিমের ‘কাছের বন্ধু’ পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ায় দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। রাশিয়াকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে চিঠিতে উত্তর কোরিয়ার প্রধান কিম লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে দুই দেশের মধ্যে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। এ চিঠিতে রাশিয়ার জনগণ ও সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম। ইউক্রেন সম্প্রতি জানিয়েছে,

রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনা সদস্যদের মোকাবিলা করেছে। অর্থাৎ, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। দক্ষিণ কোরিয়া ও যুক্ত্রাষ্ট্রের গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া রাশিয়াকে নিয়মিত অস্ত্র ও গুলি পাঠাচ্ছে বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ মেনেও নেননি, অস্বীকারও করেননি কিম। অভিযোগ মতে, উত্তর কোরিয়ার অন্তত এক হাজার সেনা কুরস্ক সীমান্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। দুই দেশ একাধিক চুক্তি করেছে। যার মধ্যে অন্যতম সামরিক চুক্তি। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন কিম। পুতিনও উত্তর কোরিয়ায় গেছেন।

তখনই দুই দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। রয়টার্স, এপি, এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু