কিপারের হেডে রিয়ালের পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬

কিপারের হেডে রিয়ালের পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৬ |
পর্তুগালের এস্তাদিও দা লুজে ফুটবল ইতিহাসে যুক্ত হলো এক বিরল অধ্যায়। ম্যাচের যোগ করা সময়ের ৯৮তম মিনিটে ফ্রি-কিক থেকে উঠে হেডে গোল করেন বেনফিকার গোলরক্ষক অ্যানাতোলি ত্রুবিন। সেই গোলেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বেনফিকা এবং চ্যাম্পিয়ন্স লিগের টপ-এইট থেকে ছিটকে পড়ে প্লে-অফে নামতে বাধ্য হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সাধারণত যাদের কাজ গোল ঠেকানো, সেই কিপারের গোলেই রিয়ালের পতন—ইউরোপের মঞ্চে এমন দৃশ্য বিরল। নয়জনের দলে পরিণত হওয়া রিয়াল শেষ মুহূর্তে ম্যাচ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মরিনহোর নির্দেশে উঠে আসা ত্রুবিন সেই প্রতিরোধ ভেঙে দেন হেডের নিখুঁত টাইমিংয়ে। পুরো ম্যাচজুড়েই বেনফিকা ছিল সংগঠিত, আক্রমণাত্মক ও শারীরিকভাবে প্রভাবশালী। হোসে মরিনহো তার চেনা কৌশলে

রিয়ালকে চাপে রাখেন—উচ্চ প্রেসিং, দ্রুত ট্রানজিশন এবং সরাসরি আক্রমণে আরবেলোয়ার দল বারবার বিপর্যস্ত হয়। মিডফিল্ডে তীব্রতার লড়াইয়ে পিছিয়ে পড়ে রিয়াল, রক্ষণভাগে দেখা যায় স্পষ্ট সমন্বয়ের অভাব। তবে খেলার ধারার বিপরীতে প্রথম এগিয়ে যায় রিয়াল। আসেনসিওর নিখুঁত ক্রসে কিলিয়ান এমবাপ্পে হেডে গোল করে দলকে লিড এনে দেন। তবে সেই লিড ছিল ক্ষণস্থায়ী। দ্রুত কাউন্টার থেকে আন্দ্রেয়াস শেল্ডেরুপের হেডে সমতা ফেরায় বেনফিকা। বিরতির ঠিক আগে বক্সে ফাউলের ঘটনায় পেনাল্টি পায় স্বাগতিকরা, যা থেকে ভ্যাঞ্জেলিস পাভলিদিস গোল করে বেনফিকাকে এগিয়ে দেন। বিরতির পরও চিত্র বদলায়নি। বেনফিকার আরেকটি দ্রুত আক্রমণে শেল্ডেরুপ নিকট পোস্টে গোল করে ব্যবধান বাড়ান। আরদা গুলেরের ক্রসে এমবাপের দ্বিতীয় গোল ম্যাচে উত্তেজনা ফেরালেও

রিয়ালের রক্ষণভাগ ও শৃঙ্খলার সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে। খেলার শেষভাগে পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। আসেনসিও ও রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নয়জনের দলে পরিণত হওয়া রিয়াল তখন কার্যত ম্যাচ নিয়ন্ত্রণ হারায়। যোগ করা সময়ে ফ্রি-কিক পায় বেনফিকা। মরিনিও গোলরক্ষক ত্রুবিনকে বক্সে উঠে আসার নির্দেশ দেন। ঠিক সেই মুহূর্তে ইতিহাস লেখা হয়—ত্রুবিন কুর্তোয়ার ওপর দিয়ে হেডে বল জালে পাঠান। দা লুজ স্টেডিয়ামে শুরু হয় উন্মাদ উদযাপন, আর রিয়াল বেঞ্চে নেমে আসে হতাশা ও স্তব্ধতা। যে স্টেডিয়ামে রিয়ালের ইউরোপীয় গৌরবের স্মৃতি রয়েছে, সেখানেই গোলরক্ষকের হেডে গোল খেয়ে টপ-এইট থেকে ছিটকে পড়া ক্লাবটির জন্য প্রতীকী অপমান। এখন তাদের সামনে দুই লেগের প্লে-অফ—যেখানে রক্ষণভাগের

দুর্বলতা ও শৃঙ্খলার অভাব না কাটলে ইউরোপের মঞ্চে টিকে থাকা আরও কঠিন হয়ে উঠবে। লিসবনের এই রাত তাই রিয়াল মাদ্রিদের জন্য শুধু একটি হার নয়—এটি একটি ঐতিহাসিক, নাটকীয় এবং বিব্রতকর অধ্যায় হিসেবেই লেখা থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না