কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ September, ২০২৫

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৫ |
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিন দেবরাজ, কালচা, যাদুরানী মন্দিরগুলো পরিদর্শন করে দেখা যায়, এরই মধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। দুর্গাপূজার পূর্বমূহর্তে কারিগররা রং করতে ব্যস্ত সময় পার করছেন। হরিপুরে এই বছর ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে কারিগর সংকটের কারণে কিছু মণ্ডপে ধীরগতিতে কাজ চলছে। আয়োজকদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ তাদের শেষ হবে। কয়েকজন জানান, গতবারের চেয়ে এবারের প্রতিমা তৈরি খরচ বেশি পড়ছে। তবুও তারা সন্তুষ্ট। হরিপুর নাট মন্দির দুর্গামণ্ডপের সভাপতি

যুগল কুমার দাশ বলেন, গত বছরের চেয়ে এই বছর প্রতিমা তৈরিতে খরচ বেশি। অর্থ সংকটের কারণে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারিনি। এখনো রঙের কাজ বাকি রয়েছে। হরিপুর উপজেলা পূজা কমিটির সভাপতি মধুসূদন দেবনাথ বলেন, হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে ১নং গেদুড়া ইউনিয়নে ২টি, ২নং আমগাঁও ইউনিয়নে ৬টি, ৩নং বকুয়া ইউনিয়নে ১টি, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ৬টি, ৫নং হরিপুর সদর ইউনিয়নে ৩টি ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ২টি। প্রতিটি মণ্ডপে প্রায় প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে। এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে

আসতে আমরা কাজ করছি। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা