কাবুলে বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

কাবুলে বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী হাক্কানি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ওই মন্ত্রণালয় ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। এক বিবৃতিতে কাবুল পুলিশ জানিয়েছে, এই হামলাকে একটি ‘বর্বর আক্রমণ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই হামলায় আরও হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৮ বছর বয়সি খলিল-উর-রহমান হাক্কানি ছিলেন তালেবানের একজন বিশিষ্ট নেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। এছাড়াও তিনি ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনি তালেবানের ২০ বছরের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে

২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন নিহত হয়।  ২০২৩ সালে তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দাবি করে ইসলামিক স্টেট, যাতে অন্তত পাঁচজন নিহত হয়। তবে ২০২১ সালের আগস্টে তালেবান প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম হামলার ঘটনা, যেখানে একজন দায়িত্বরত মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হলেন।  তবে এখনো কোনো পক্ষ এই হামলার দায় শিকার করেনি। এদিকে খলিল-উর-রহমান হাক্কানির নিহতের ঘটনায় পাকিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, আমরা আফগান ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই জঘন্য সন্ত্রাসী ঘটনার কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না