কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

কানাডার এমপি পদ থেকে পদত্যাগ করলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছেন। গত বছর কানাডার ফেডারেল নির্বাচনের আগে ও পরে তিনি ছিলেন ব্যাপকভাবে আলোচিত ছিলেন। এছাড়াও তিনি ইউক্রেনে ফান্ড পাঠানোর ক্ষেত্রেও ছিলেন সমালোচিত। ক্রিস্টিয়া ঘোষণা দিয়েছেন যে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরই তিনি এই সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, সোমবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রিল্যান্ড তার পদত্যাগের কথা জানান। এর আগে একই দিন প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। ফ্রিল্যান্ড বলেন, আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ

পেয়ে আমি সম্মানিত। আমার নির্বাচনি এলাকার মানুষ যে আস্থা ও সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরও জানান, কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠনবিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্ত্রিসভা ছাড়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে কনজারভেটিভ এমপি মাইকেল চংসহ বিরোধী দলের একাধিক নেতা বলেন, একজন কানাডীয় এমপি একইসঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা হতে পারেন না। চং বলেন, তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ। ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনের এই ভূমিকা অবৈতনিক ও খণ্ডকালীন। তিনি ২২ ডিসেম্বর জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বিষয়টি জানান। এছাড়া তিনি চলতি

বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধপরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ফ্রিল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার ভাষায়, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা ইউক্রেনের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়