কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে গিয়েছেন শেখ হাসিনা। এতে করে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই কার্যত বন্ধ রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। দলটির অনেক নেতাও দেশ ছেড়েছেন। এ অবস্থার মধ্যেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে স্টেশনে আসা কোনো যাত্রী এই ভিডিওটি ধারণ করে পোস্ট করেছেন। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই এ ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোসর দাবি করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পলাশ মাহবুব নামের একজন ভিডিওটি

ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ঠিকমতো ট্রেন চলার নাম নেই, কিন্তু এসব ঠিকঠাক চলছে।’ ভিডিওটিতে দেখা যায়, স্টেশনের বাইরে পথের গেটের ওপরে থাকা এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এখানে সাধারণত ‘ধন্যবাদ’, ‘স্বাগতম’ বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়ে থাকে। ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিনটি বন্ধ করে দেয়। ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে, আমরা এ সমস্যা নিয়ে ব্যস্ত ছিলাম। যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করছিলাম। এরই মধ্যে একজন এসে

বললো স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। পরে আমি গিয়ে দেখি তখন স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। কে বা কারা এই জিনিসটা করেছে জানতে পারিনি। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। অনেকেই বলছেন, ভোর থেকেই স্ক্রিনে লেখাটি দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিনটি বন্ধ করে দিই। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!