কক্সবাজারের হোটেলে এনসিপি-যুক্তরাষ্ট্র বৈঠক: ‘নতুন ষড়যন্ত্রের কাশিমবাজার কুঠি’ বলছে বিরোধীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

কক্সবাজারের হোটেলে এনসিপি-যুক্তরাষ্ট্র বৈঠক: ‘নতুন ষড়যন্ত্রের কাশিমবাজার কুঠি’ বলছে বিরোধীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে অংশ নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এনসিপি নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিনই ছিল ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়নের অঙ্গীকার করে। পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বিকেলে সেই ঘোষণাপত্র পাঠ করা হবে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের

শীর্ষ সমন্বয়কারীরাই পরবর্তীতে এনসিপি গঠন করেন। সেই দলের নেতাদের এই বৈঠককে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। বিরোধী রাজনৈতিক শিবির বলছে, এটি ছিল ‘গোপন ষড়যন্ত্রের বৈঠক’। তাদের ভাষায়, “যেভাবে কাশিমবাজার কুঠিতে বসে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পরিকল্পনা হয়েছিল, তেমনি কক্সবাজারের হোটেলে বসে বাংলাদেশকে ডীপস্ট্রেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সংবিধান বাতিল করে বিদেশি প্রভুদের স্বার্থ প্রতিষ্ঠাই এই মিটিংয়ের উদ্দেশ্য।” এ বিষয়ে এনসিপি নেতারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। পিটার হাসের দপ্তর থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন