ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমাধান কী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমাধান কী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
‘গ্যাস্ট্রিক’ দৈনন্দিন জীবনে বহুল পরিচিত একটি শব্দ। বুকজ্বালা, পেট ফাঁপা, ঢেকুর, বমি ভাব কিংবা খালি পেটে ব্যথা—এসব উপসর্গ দেখা দিলে আমরা ধরে নিই যে গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস হয়েছে এবং নিজে নিজে নানা রকম ওষুধ বা সিরাপ খাই। কেউ কেউ বছরের পর বছর গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন এর পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই। অথচ এসব উপসর্গ হলেই যে ওষুধ খেতে হবে, এর কোনো মানে নেই। গ্যাস্ট্রিক আসলে কী গ্যাস্ট্রিক বলতে মূলত পাকস্থলীর ভেতরের আবরণে প্রদাহ বা অতিরিক্ত অ্যাসিড নিঃসরণকে বোঝায়। এটি সাময়িক হতে পারে, আবার দীর্ঘদিন চললে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, এমনকি আরও জটিল অবস্থারও সৃষ্টি হতে পারে। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ

কাজ করে—অনিয়মিত খাবার গ্রহণ এবং দীর্ঘ সময় না খেয়ে থাকা; অতিরিক্ত ঝাল, তেল ও ভাজাপোড়া খাবার; ধূমপান, চা-কফি বেশি খাওয়া; মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব; কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। ওষুধই কি একমাত্র সমাধান গ্যাস্ট্রিকের চিকিৎসায় সাধারণত অ্যান্টাসিড, এইচটু ব্লকার বা প্রোটন পাম্প ইনহিবিটর–জাতীয় ওষুধ ব্যবহৃত হয়। এগুলো পাকস্থলীর অ্যাসিড কমিয়ে উপসর্গে সাময়িক আরাম দেয়। তবে দীর্ঘ মেয়াদে অপ্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে যেসব সমস্যা হতে পারে—ভিটামিন বি১২ ও আয়রনের ঘাটতি; হজমের সমস্যা; অন্ত্রে সংক্রমণের ঝুঁকি।লাইফস্টাইল পরিবর্তনের উপকার সময়মতো খাবার খাওয়া, একবারে বেশি না খাওয়া; অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া ও ফাস্টফুড এড়িয়ে চলা; রাতে ঘুমানোর তিন থেকে চার ঘণ্টা আগে খাবার শেষ করা; ধূমপান

ও অ্যালকোহল বর্জন; অকারণ ব্যথানাশক না খাওয়া; পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো। এইচ পাইলোরি অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের মূল কারণ হলো হ্যালিকোব্যাকটার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া। এটি পাকস্থলীর ভেতরে বাস করে দীর্ঘদিন ধরে প্রদাহ সৃষ্টি করে এবং আলসার এমনকি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। নির্দিষ্ট পরীক্ষায় (স্টুল টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট বা এন্ডোস্কোপি) এইচ পাইলোরি শনাক্ত হলে অ্যান্টিবায়োটিকসহ পূর্ণ চিকিৎসা নিতে হবে। কখন চিকিৎসকের কাছে যাবেন যদি গ্যাস্ট্রিকের সঙ্গে এসব সমস্যা থাকে, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমন ওজন হ্রাস; কালো পায়খানা; রক্তবমি; দীর্ঘদিনের পেটব্যথা; খাবার গিলতে কষ্ট; বারবার বমি; পেটে চাকা অনুভব করা। বয়স্কদের ক্ষেত্রে রক্তশূন্যতা ও নতুন করে গ্যাস্ট্রিকের

উপসর্গ দেখা দিলেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রয়োজনে এন্ডোস্কোপি বা এ–জাতীয় পরীক্ষার প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট