ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

ওয়েব ব্রাউজার আনছে ওপেনএআই, চ্যালেঞ্জের মুখে গুগল ক্রোম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে শিগগিরই চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে ওপেনএআইয়ের ওয়েব ব্রাউজার। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র। এ ওয়েব ব্রাউজার এআইচালিত বলে জানা গেছে। চ্যাটজিপিটির নির্মাতা এ কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যেই তাদের ব্রাউজারটি উন্মোচন করতে চায়। গুগল ক্রোমের সঙ্গে টেক্কা দিতে এ ব্রাউজারটি আনার কথা প্রতিবেদনে লিখেছে রয়টার্স। পারপ্লেক্সিটির ‘কমেট’ এবং ‘ব্রাউজার কোম্পানি’র ‘ডিয়া’র মতই ওপেনএআইয়ের এ ব্রাউজারও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ওয়েব ব্রাউজিংকে নতুনভাবে বিবেচনা করতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ। ধারণা করা হচ্ছে, এ ব্রাউজার ব্যবহারকারীর কিছু ইন্টারঅ্যাকশনকে বাইরের ওয়েবসাইটে না নিয়ে সরাসরি চ্যাটজিপিটির ভেতরে রাখবে। রয়টার্স প্রতিবেদনে লিখেছে, ওপেনএআইয়ের এ ব্রাউজারে ‘অপারেটর’ নামে একটি

ওয়েব-ব্রাউজিং এআই এজেন্ট যুক্ত থাকতে পারে, যা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে কাজ করবে। ইনফরমেশনের তথ্যমতে, ওপেনএআই ২০২৪ সালেই গুগল ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল। পারপ্লেক্সিটির মতই ওপেনএআইও ব্যবহারকারীদের ডেটায় সরাসরি প্রবেশাধিকার চায় এবং ব্যবহারকারীদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করতে চায় যেখানে গুগলের নিয়ন্ত্রণের মধ্যে পরতে না হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে