ওজন কমাতে গ্রিন টি কি কার্যকর? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

ওজন কমাতে গ্রিন টি কি কার্যকর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
গ্রিন টি খাওয়ার উপকারিতা অনেক। গ্রিন টি পান মস্তিষ্কের কার্যক্রম ভালো করে, শরীরের বাজে কোলেস্টেরল কমায়, ঠান্ডা-কাশি প্রতিরোধ করে। এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ। কিন্তু একদিন গ্রিন টি খেলে হবে না। ওজন কমাতে চান কিংবা ত্বকের সৌন্দর্য্য ধরে রাখতে চান, প্রতিদিন নিয়ম করে তিন কাপ গ্রিন টি খেতে হবে। কিন্তু স্বাদের জন্য অনেকেই এড়িয়ে চলেন গ্রিন টি। দুধ-চিনি দিয়ে চা খাওয়া মোটেই ভালো নয়। ওজন কমাতে চাইলে গ্রিন টি খাওয়াকে অভ্যাসে পরিণত করতে হবে। দিনে তিন বেলা গ্রিন টি খাওয়ার নেশা বা অভ্যাস তৈরি করতে হবে। স্বাদে বদল আনুন যদি স্বাদের জন্য গ্রিন টি পছন্দ না করেন, তাহলে বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি খেতে পারেন।

বাজারে মিন্ট, হানি লেমন ইত্যাদি ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায়। সেগুলো খেতে পারেন। এ ছাড়া গ্রিন টি বানিয়ে তাতে লেবুর রস বা মধু মিশিয়ে খেতে পারেন। গ্রিন টি বেশি ফোটাবেন না, তিতা হয়ে যাবে। হাতের কাছে চা রাখুন প্রথম কাজ হলো দুধ-চিনি দিয়ে চা খাওয়ার নেশা দূর করা। সাধারণ চা কেনা বন্ধ করে দিন। এর বদলে গ্রিন টি কিনুন। যখনই চা বানাতে যাবেন, হাতের কাছে গ্রিন টি পাবেন। এতে গ্রিন টি খাওয়ার অভ্যাস তৈরি হবে। এ ছাড়া হাতের কাছে গ্রিন টি ব্যাগ রাখতে পারেন। অ্যালার্ম সেট করুন দিনে ৩-৪ বার গ্রিন টি খাওয়া উচিত। সকালে খালি পেটে এবং সন্ধ্যার পর গ্রিন টি খাবেন না।

এরপর সারাদিনে যখন খুশি গ্রিন টি খেতে পারেন। তাই ফোনে অ্যালার্ম সেট করে রাখুন। এতে আপনি ভুললেও আপনার স্মার্টফোন গ্রিন টি খাওয়ার কথা মনে করিয়ে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম