এসএসএফ ডিজিকে নিয়ে ফেসবুক পোস্ট বানোয়াট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

এসএসএফ ডিজিকে নিয়ে ফেসবুক পোস্ট বানোয়াট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফ ডিজির বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, এসএসএফের একজন মুখপাত্র বলেছেন, আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন। বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধে অভিযুক্তকে বাসায় আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। অভিযোগ করা পোস্টগুলো পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি

কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফের ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফ ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত