এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
এশিয়া কাপ ক্রিকেট ২০২৫-এর ম্যাচগুলো ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে টাইগাররা লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে বিভিন্ন শ্রেণিতে। নর্থ স্ট্যান্ডের টিকিট সর্বনিম্ন ২,০৬৮ টাকা (১৭ ডলার) এবং সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ৩,৪৪৭ টাকা। সবচেয়ে ব্যয়বহুল টিকিট হলো ভিআইপি স্যুট, যা চারজন একসঙ্গে খেলা দেখতে পারবেন এবং এর মূল্য ৬৮,৯৩০ টাকা (৫৬৬.৭৬ ডলার)। অনলাইনে টিকিট কেনা যাবে abu-dhabi.platinumlist.net থেকে। মোট ৮টি দল অংশ নিচ্ছে, যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের

সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সব ম্যাচ এখন শুরু হবে স্থানীয় সময় বিকেল ৬টা ৩০ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। মাত্র একটি ম্যাচের সময় অপরিবর্তিত—১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে, যা স্থানীয় সময় বিকেল ৪টায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে, ফাইনাল হবে দুবাইয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর