এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দিনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পিসিবির মুখপাত্র আমির মির মঙ্গলবার বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকেই প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে ইউএই ম্যাচেও তারা মাঠে নামবে না। ভারতের বিপক্ষে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর সূত্রপাতের পর থেকেই পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান। তাদের অভিযোগ, পুরো পরিস্থিতি তিনি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন। সূত্র জানাচ্ছে, আইসিসি যদি পাকিস্তানের দাবি নাকচ করে, তবে দল পুরো

টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এদিকে রোববার ভারত-পাকিস্তান ম্যাচের পর সাধারণত হয়ে আসা করমর্দন অনুষ্ঠান এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে সতীর্থদের সঙ্গে অভিনন্দন বিনিময় করলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের খেলোয়াড়রাও একে অপরের সঙ্গেই হাত মেলান, কিন্তু ভারতীয়দের সঙ্গে নয়। এমনকি ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানেও যোগ দেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে মাঠের লড়াই ছাড়িয়ে দ্বিপাক্ষিক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো টুর্নামেন্টে। তবে আজকের ম্যাচে মাঠে না নামলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের। এক জয় ও এক হারে তাদের ঝুলিতে এখন

মাত্র ২ পয়েন্ট। সুপার ফোরে যেতে হলে ইউএইর বিপক্ষে জয় অপরিহার্য। তবে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পাকিস্তান দল। যদিও তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে আইসিসি একাডেমিতে। অন্যদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও পরামর্শ করছেন। সূত্র : জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী