এমিরেটসে রাইসের স্বপ্নের রাত, রিয়ালকে উড়িয়ে দিল আর্সেনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

এমিরেটসে রাইসের স্বপ্নের রাত, রিয়ালকে উড়িয়ে দিল আর্সেনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
‘কী করি আজ ভেবে না পাই/ পথ হারিয়ে কোন্‌ বনে যাই/ কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি’ – এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের অবস্থাটা যেন কিছুটা এমনই দাঁড়িয়েছিল। ৩৩৮টি পেশাদার ম্যাচ খেলা ডেক্লান রাইস কখনো ফ্রি কিকে গোলের দেখা পাননি। সেটা তিনি পেয়ে গেলেন গত রাতে, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেটাও একবার নয়, দুই বার! যার দ্বিতীয়টা দেখে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড যে অভিব্যক্তি দিয়েছিলেন, তার ভাবানুবাদ স্রেফ রবি ঠাকুরের ওই কয়েকটা লাইনই হতে পারে, এক কথায় যাকে বলা যায় হতভম্ব, বা কিংকর্তব্যবিমূঢ়। আর্সেনালের এ বিমূঢ়তায় যদি আনন্দের রেশ থেকে যায়, তাহলে তার বিপরীত চিত্রটা হয়ে থাকবে রিয়াল মাদ্রিদের।

চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের প্রথম লেগে ৩-০ গোলে বিধ্বস্ত হলে যে তা হওয়াই যে স্বাভাবিক! প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের ৫৮ মিনিটে বুকায়ো সাকা রিয়াল মাদ্রিদ বক্সের সামনে ফাউল আদায় করে ফ্রি কিক এনে দেন আর্সেনালকে। সেখান থেকে নিখুঁত এক শটে বলটা রিয়ালের জালে পাঠান রাইস। বলের ফ্লাইট, স্পিন আর গতি – সবই ছিল নিষ্কলুষ। পুরো ম্যাচে দেয়াল তুলে দাঁড়ানো থিবো কোর্তোয়াকে ঠেকাতে এমন কিছুরই যে দরকার ছিল! মিনিট বারো পরে আর্সেনাল আবারও একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন ঘটাল। এবারও ফ্রি কিকটা এনে দিলেন সাকা, সেটপিসটা নিলেন রাইস, এবারও বলটা ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা কোর্তোয়ার নাগালেরও একটু বাইরে দিয়ে আছড়ে পড়ল

গিয়ে রিয়ালের জালে। তাতে একটা ইতিহাসও এসে লুটিয়ে পড়ে তার পায়ে। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার জোড়া গোল করলেন ফ্রি কিক থেকে। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারদের এই কীর্তি আছে বটে, সবে সেসব কীর্তি ছিল গ্রুপ পর্বের ম্যাচে, নকআউটে হয়নি আর। সে দুয়ারটা গত রাতে খুললেন রাইস। রিয়াল শুরুটা করেছিল ভালোই। কিলিয়ান এমবাপে নিয়েছিলেন গোলমুখে প্রথম শটটা। তবে রিয়ালের কবজা থেকে ম্যাচটা বের করার প্রথম পদক্ষেপটা আর্সেনাল নিয়েছিল মাঝমাঠের দখলটা নিয়ে। রাইস তো আছেনই, তাতে বড় অবদান রেখেছিলেন ম্যাচে গুনারদের মিডফিল্ড জেনারেল মাইলস লুইস-স্কেলি। তার নিচু পাস, শোল্ডার ড্রপ, এদিক ওদিক ছুটে স্পেস দখলে নেওয়া, সব মিলিয়ে নিখুঁত

এক পারফর্ম্যান্স ম্যাচে আর্সেনালকে এনে দেয় চালকের আসনে। ম্যাচে চালকের আসনে থাকা, আর দুই লেগের সামগ্রিক লড়াইয়ে চালকের আসনে থাকায় খানিকটা পার্থক্য আছে। প্রথমটা থাকলে আপনি ম্যাচে হয়তো জিততে পারবেন, তবে সেটা আপনাকে সামগ্রিক লড়াইয়ে এগিয়ে থাকার স্বস্তি এনে দেবে না। লুইস-স্কেলির অবদানে সেটাও পেল আর্সেনাল। ৭৮ মিনিটে তিনি বল বাড়ান আর্সেনালের মেইকশিফট সেন্টার ফরোয়ার্ড মিকেল মেরিনোকে, দুই মাস হলো যিনি এ পজিশনে খেলছেন। সময়ের পরিধিটা ছোট হলেও তিনি তার ভূমিকাটা বুঝেছেন ভালোভাবেই, সেটা তার ফিনিশিংটাই জানান দিল। আর্সেনাল পেয়ে গেল তৃতীয় গোলটাও। তিন গোল হজম করলে রাতটা কার ভালো কাটে? রিয়ালের মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে এসেছে শেষ মুহূর্তে এদুয়ার্দো কামাভিঙ্গার

লাল কার্ডটা। এমিরেটসে ডেক্লান রাইস আর আর্সেনালের স্বপ্নের রাতে রিয়ালের দুঃস্বপ্নের ষোলোকলা পূরণ হয় তাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে টেন্ডার-চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা না খেয়ে থাকা ৬ হাজার শ্রমিকের হাহাকার: কুমিল্লায় রাজপথ অবরোধে ফুঁসে উঠেছে জনতা। সাবেক স্পিকার গ্রেপ্তার: আদালতে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান দুই দফায় অস্বাভাবিক উল্লম্ফন, জেট ফুয়েলের দামে নতুন রেকর্ড শিল্পের ধাক্কায় কমল প্রবৃদ্ধি, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ৩.০৩ শতাংশে খেলাপি ঋণের পাহাড়ে দমবন্ধ ব্যাংকিং খাত, ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকা ঈদুল আজহা ও আরাফাহ দিবসে আরব আমিরাতে ৬ দিন ছুটি বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস লবির সফল কৌশলঃ ইউনুসের মাধ্যমে বাংলাদেশের ১০ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল উৎপাদনশীলতার সক্ষমতা, ভবিষ্যতের বাংলাদেশ এবং বাংলাদেশ সনদ এনসিপি নেত্রী ডা. মিতু ও সাবেক স্বাস্থ্যে শতকোটি টাকার টেন্ডার ও নিয়োগ বাণিজ্য ফের বাড়ল জেট ফুয়েলের দাম রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ বুলবুলের বিরুদ্ধে ১৮টি অভিযোগ অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরাইলজুড়ে সাইরেন সময়সীমা শেষ হওয়ার আগে প্রচুর আলোচনা ও দরকষাকষির সুযোগ আছে আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ট্রাম্প স্বর্ণের দাম আরও বাড়ল মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস