এবার ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

এবার ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি পর চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার তিনদিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে এ যুদ্ধবিরতি পালন করা হবে। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণ উপলক্ষ্যেই এ যুদ্ধবিরতির পালন করা হবে। বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় আগামী ৭ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১০ মে রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। একই সঙ্গে, যদি ইউক্রেন এই

যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী ‘যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া’ জানাবে বলেও সতর্ক করেছে ক্রেমলিন। প্রেক্ষাপট: রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ দেশে ৯ মে ‘বিজয় দিবস’ হিসেবে উদযাপিত হয়। দিবসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মরণে পালিত হয় এবং সোভিয়েত ইউনিয়নের বিশাল আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক। এ বছর এই ‘বিজয় দিবস’ উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এটি যুদ্ধের ৮০তম বার্ষিকী। তবে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্কের যে উত্তেজনা চলছে, তার মধ্যে এই যুদ্ধবিরতির আহ্বান আন্তর্জাতিক মহলে বিশেষ মনোযোগ কেড়েছে। যুদ্ধের বর্তমান অবস্থা: সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৪ এপ্রিল কিয়েভে এক রুশ হামলায়

একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস হয়। এখনো সেখানে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলমান। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এদিকে এখনো পর্যন্ত ইউক্রেনের সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার এই যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেয়নি। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এই যুদ্ধবিরতির ঘোষণাকে একটি কৌশলগত চাল হিসেবেই দেখছে। তাদের মতে, রাশিয়া নিজেকে শান্তির পক্ষপাতী হিসেবে উপস্থাপন করতে চাইছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা