এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:০৪ পূর্বাহ্ণ

এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০৪ 258 ভিউ
পেজার বিস্ফোরণে ১২ জন মৃত্যুর পর এবার লেবাননজুড়ে বিস্ফোরিত হলো ওয়াকিটকি। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ। হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই

হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছেন। যদিও ইসরাইল পেজার হামলার দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরাইলের হাত রয়েছে কিনা সে সম্পর্কে অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক