এফএ কাপ জয়ের মুহূর্তে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

এফএ কাপ জয়ের মুহূর্তে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিধনের নাম করে গোটা ভূখণ্ডকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। এখন পর্যন্ত এই নির্বিচার হত্যাযজ্ঞে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বরাবরই সরব বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। সবসময় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে ক্লাব পর্যায়ে প্রথম শিরোপা জিতেছিলেন লেস্টার সিটির হয়ে। তখন শিরোপা এবং মেডেল গ্রহণের সময় ফিলিস্তিনের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। এবারের ঈদের সময়ও ফিলিস্তিনের কথা স্মরণে রেখেছেন হামজা। ইনস্টাগ্রামে ঈদ শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন হামজা। সেখানে একটি ছবিতে

তার হাতে ফিলিস্তিনের পতাকার রঙে রঙিন একটি রিস্ট ব্যান্ডের দেখা মিলেছে। এদিকে গাজা নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। তার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ফেসবুকে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে মুশফিক সৃষ্টিকর্তার কাছে নির্যাতিতদের জন্য সাহায্য চেয়েছেন। মুশফিক লিখেছেন, ‘হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।’ একদিন আগে গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে নাহিদ রানা লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’ গাজায় হামলার ছবি জুড়ে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য

করুন। হে ‘কারীম’, হে ‘রাহমানুর রাহীম’, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে