এনরিখের সঙ্গে ‘আজীবন’ চুক্তি পিএসজির! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫

এনরিখের সঙ্গে ‘আজীবন’ চুক্তি পিএসজির!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ |
পিএসজির কোচ হিসেবে ২০২৩ সালে দায়িত্ব নেন লুইস এনরিখে। এরপর একটার পর একটা শিরোপা ঘরে তুলতে শুরু করেছেন তিনি। লা প্যারিসিয়ানদের হয়ে নবম শিরোপা জিতেছেন সাবেক এই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ। এনরিখের বড় সাফল্য প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। যে শিরোপার জন্য কাতারি অর্থে চলা ক্লাবটি অঢেল অর্থ ঢেলেও পূর্বে সাফল্য পায়নি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের জুটি গড়েও সাফল্য আসেনি। সেই শিরোপা বার্সার ট্রেবল জয়ী কোচ জিতেছেন মেসি-নেইমার-এমবাপ্পেকে ছাড়া। বার্সার জার্সিতে উসমান ডেম্বেলের ক্যারিয়ার ইনজুরিতে একটু একটু করে শেষ হতে যাচ্ছিল। সেই ডেম্বেলেকে তিনি ব্যালন ডি’অর জিতিয়েছেন। ফিফা দ্য বেস্টও উঠেছে ডেম্বেলের হাতে। ফ্লামেঙ্গোকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ

জয়ের পর লুইস এনরিখের সঙ্গে তাই আজীবনের চুক্তি করতে যাচ্ছে পিএসজি। সংবাদ মাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত এনরিখের সঙ্গে চুক্তি আছে পিএসজির। কিন্তু নিকট ভবিষ্যতে তাকে ক্লাব ছাড়তে দিতে চায় না লা লা প্যারিসিয়ান বোর্ড। লম্বা সময়ের জন্য চুক্তি করে তাকে প্যারিসে রেখে দিতে চায়। পিএসজি তাকে আজীবন ক্লাবে থাকার চুক্তির প্রস্তাব দিতে চায়। বিগত বছরগুলোকে পিএসজির বড় সমস্যা ছিল হুটহাট কোচ ছাঁটাই করা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা টমাস টুখেলকে পরের মৌসুমে ছাঁটাই করেছিল ক্লাবটি। মাউরিসিও পচেত্তিনো, ক্রিস্টোফার গালতিয়েররা টিকতে পারেননি ক্লাবে। ওই ক্লাব এনরিখেকে সুযোগ দিচ্ছে, নিজের মতো কাজ করার। যে চুক্তিতে পিএসজি তাকে বরখাস্ত করে অপমান করবে

না। তবে এনরিখে চাইলে চাকরি ছাড়তে পারবে। ক্লাবের নতুন শিরোপা জয় নিয়ে এনরিখে বলেন, ‘ক্লাবের জন্য এটা ঐতিহাসিক। সাধারণত মৌসুম শেষেই পর্যবেক্ষণ হওয়া উচিত। এটা হিসাব-নিকাশের সময়ও না। তবে ২০২৫ বছরের কথা বললে ভালো অর্জন বলা চলে। শিরোপা জিততে পেরে আমরা খুশি। আরও খুশি ক্রিস্টমাসের ছুটিতে যেতে পেরে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম