ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের?
ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও
যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে?
পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ
লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি?
জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস
এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বার কাউন্সিল এডহক কমিটি গঠন
এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট বার কাউন্সিল এডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটি ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ অর্থাৎ এক বছর বার কাউন্সিল বিধিমালার অধীনে কাজ ও ক্ষমতা প্রয়োগ করবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল), আব্দুল্লাহ-আল-মামুন, এএম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান এবং মো. আব্দুল মতিনকে এডহক কমিটিতে সদস্য হিসাবে রাখা হয়েছে।
এছাড়া ঢাকা আইনজীবী সমিতির মো. মহসিন মিয়া, চট্রগ্রাম আইনজীবী সমিতির এএসএম বদরুল আনোয়ার, সিলেট আইনজীবী সমিতির
এটিএম ফজলে উদ্দিন, বরিশাল আইনজীবী সমিতির কাজী এনায়েত হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির মো. মাইনুল আহসান এবং বগুড়া আইনজীবী সমিতির মো. শফিকুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।
এটিএম ফজলে উদ্দিন, বরিশাল আইনজীবী সমিতির কাজী এনায়েত হোসেন, রাজশাহী আইনজীবী সমিতির মো. মাইনুল আহসান এবং বগুড়া আইনজীবী সমিতির মো. শফিকুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।



